সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ে আগমন ও দৈনিক উপস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (১৫ জুন) থেকে দেশব্যাপী শিক্ষকদের এই নতুন উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করে প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটের মধ্যে হাজিরা খাতার ছবি তুলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ব...