দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নিজস্ব ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। তবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের জন্য কোনও বরাদ্দ রাখা হয়নি। তারা নিজস্ব আয়ে চলবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়, আররি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জাতীয়...