বিশ্ব ফুটবল ইতিহাসে সময়ের গণ্ডি পেরিয়ে কিংবদন্তিতে রূপ নিয়েছে কিছু নাম। জিনেদিন জিদান তেমনই এক নাম। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো সেই মহাতারকার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে নীল জার্সিতে ছন্দময় এক ফুটবল শিল্প।
কিন্তু ফুটবলের এই গল্প-শিল্প কখনও কখনও শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কিছু গল্প শেকড়, পরিচয় আর অনুভূতির গভীরতম জায়গা থেকেও জন্ম নেয়। ২০২৬ বিশ্বকাপ এমনই এক আবেগঘন গল্পের সাক্ষী হতে...