যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এশিয়ার প্রভাবশালী গবেষকের তালিকায় আইইউবির শিক্ষিকা ড. সাবরিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:১১ পিএম

এশিয়ার প্রভাবশালী গবেষকের তালিকায় আইইউবির শিক্ষিকা ড. সাবরিনা
  সম্প্রতি 'উইমেন ইন স্টেম' শিরোনামে এশিয়ার একটি প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ জার্নালে অ্যাসোসিয়েশন অব অ্যাকাডেমিস অ্যান্ড সোসাইটিজ অব সায়েন্সেস ইন এশিয়ায় স্থান পেয়েছেন বাংলাদেশের চারজন নারী গবেষক। এশিয়ার প্রভাবশালী নারী বিজ্ঞানী, প্রকৌশলী ও বিজ্ঞানে অসামান্য অবদান রাখা নারী এক্টিভিস্টদের এই তালিকায় তুলে ধরা হয়। এ বছর ৪৬ জন স্থান পেয়েছেন এই তালিকায়। বাংলাদেশী চার নারী গবেষকের তালিকায় আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সাবরিনা ইলিয়াস;আইসিডিডিআরবির চিকিৎসক ও বিজ্ঞানী ড. আলিয়া নাহিদ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. শারমিন সুলতানা এবং শেকৃবির অধ্যাপক ও উদ্ভিদবিজ্ঞানী ড. কামরুন নাহার। ড. সাবরিয়া ইলিয়াস কাজ করছেন লবণাক্ত মাটিতে ধান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপরে। কলেরা, শিগেলা ও টাইফয়েড দ্রুত শনাক্ত করা ড. আলিয়া নাহিদের অসামান্য অবদানগুলোর একটি। ড. শারমিন সুলতানা প্লাজমা পরিবেশে তরঙ্গের ছড়িয়ে পড়ার গতিবিধি নিয়ে গবেষণা করছেন। ড. কামরুন নাহার খরা, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের চাপ সহ্য করে ধান ও গম টিকিয়ে রাখার পদ্ধতি অন্বেষণ করে চলেছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!