ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর ফুলকুড়ি বালিকা দাখিল মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকার থেকে দেওয়া এক পিকআপ বই জব্দ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে বইগুলো বিক্রির জন্য বস্তাবন্দি করে পিকআপ ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম। তিনি জানান, পিকআপে ২০২৫ সালের সরকারিভাবে বিনামূল...