রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে বিচারপতির বাসায় ডেকে নিয়ে হেনস্তা ও শিক্ষার্থীর কাছে জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগ উঠেছে। পরে ঘটনা জানাজানি হলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। অভিযুক্ত বিচারপতির শাস্তির দাবিতে আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে কাকরাইলে বিচারপতি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান (ভারপ্রাপ্ত) আ ন ম শাম...