ডুয়েট প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুমোদিত বাজেটে দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৯৭ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। মোট বাজেটের হিসেবে ডুয়েট চতুর্থ অবস্থানে থাকলেও শিক্ষার্থীপ্রতি বরাদ্দের হিসাবে বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যাল...