নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার জন্য নেওয়া হয়েছে ভাঙন প্রতিরোধ প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের কাজেই উঠেছে ভয়াবহ অনিয়মের অভিযোগ। ভাঙন ঠেকানোর নামে আবারও ভাঙনকেই ডেকে আনা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ রয়েছে, নিম্নমানের জিওব্যাগ ব্যবহার এবং ভাঙনস্থলেই মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে চলছে প্রকল্পের কাজ। এতে কোটি টাকার প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আর নতুন করে...